সরাসরি প্রধান সামগ্রীতে চলে যান

কিভাবে গুগল এডসেন্সের ফর্ম পূরণ করতে হবে? (বাংলা টিউটোরিয়াল)


বন্ধুরা আমরা সবাই গুগল এডসেন্সের সাথে পরিচিতি। আমরা আমাদের পূর্বের টিউটোরিয়াল গুলোতে আমাদের গুগল এডসেন্স নিয়ে আলোচনা করে ছিলাম। আমারা আমাদের আজকের টিউটোরিয়ালে আপনাদেরকে শিখাতে যাচ্ছি কিভাবে গুগল এডসেন্সের এপ্লিকেশন ফর্ম পূরণ করতে হয়। আমাদের মাঝে অনেকে আছেন যারা ঠিক মত ফর্ম পূরণ করতে জানেন না। যার ফলে পরবর্তীতে তারা যদিও টাকা আয় করতে পারে কিন্তু সেই টাকা তারা তাদের হাতের মুঠোয় নিয়ে আসতে পারে না্ আপনাদের সুবিধার্তে আজ আমি স্ক্রীনশর্ট দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিবো কিভাবে সঠিক ভাবে গুগল এডসেন্সের ফর্ম পূরণ করতে হয়। তাহলে আসুন আর দেরি না করে এখনই দেখে নেওয়া যাক।
ধাপ-১:- প্রথমে আপনাকে জিমেইল হতে একটি ইমেইল একাউন্ট খুলতে হবে। যদি আপনার একাউন্ট থেকে থাকে তাহলে আর নতুন করে খুলতে হবে না। তবে আপনি চাইলে খুলতে পারেন।
How to fill up gogoole adsense application form
ধাপ-২: এখন আমাদেরকে এই লিংকে ক্লিক করে এই সাইটে যেতে হবে। এই সাইটে যাবার পরে আমাদেরকে SignUp বাটনে ক্লিক করতে হবে।
how to fill up google adsense application form
ধাপ-৩:- এখন আপনার সামনে একটি রেজিষ্ট্রেশন ফর্ম চলে আসবে। রেজিষ্ট্রেশন ফর্মটি খুবই সতর্কতার সাথে পূরণ করবেন।
how to fill up google adsense application form
একটু খেয়াল করে দেখুন Website URL এর ঘরটি। এই ঘরে আপনি যখন আপনার সাইটের এড্রেসটি টাইপ করবেন তখন অবশ্যই www. দিতে ভুলবেন না।
Website Language হতে আপনার সাইটের পোষ্ট গুলো আপনি কোন ভাষাতে লিখেছেন সেই ভাষা সিলেক্ট করুন।
বাকি জিনিস গুলো ছবিতে যে ভাবে দেওয়া আছে ঠিক সেই ভাবেই দিন।
ধাপ-৪:- এখন এই অংশে আমাদেরকে আমাদের নিজেদের এড্রেস দিতে হবে। নিচের ছবিটি একটু ভালো করে দেখুন এবং বুঝার চেষ্টা করুন।
how to fill up google adsense application form
আপনি যখন এই অংশটুকু পূরণ করবেন তখন আপনাকে সব কিছু খুব ভালো করে বুঝে পূরণ করতে হবে। আপনার কোন বানান যেন ভুল না হয়।
Account Type: এই ঘরে আপনি Individual সিলেক্ট করে দিন।
Country or Territory: আপনি কোন দেশ হতে আবেদন করছেন সেই দেশের নাম দিন। আপনি যদি বাংলাদেশ হতে আবেদন করে থাকেন তাহলে বাংলাদেশ সিলেক্ট করুন।
Payee Name: আপনার নাম লিখুন। আপনার ব্যাংক একাউন্টে যে নাম দিয়ে একাউন্ট খুলেছেন ঠিক সেই নাম এইখানে লিখুন। যদি আপনার কোন ব্যাংক একাউন্ট না থাকে তাহলে আপনি আপনার পরিবারের অন্য কারও নাম দিতে পারেন যার ব্যাংকে একাউন্ট আছে।
Post Code এর ঘরে অবশ্যই আপনার নিকটস্ত ডাক বিভাগের পোষ্টাল কোড ব্যবহার করুন। যেমন আমাদের চাঁদপুরের পোষ্টাল কোড ৩৬০০ কিন্তু আমার এলাকায় যে সাব-পোষ্ট অফিস আছে তার পোষ্টাল কোড ৩৬০১। আমি যখন আমার পোষ্টাল কোড দিয়েছিলাম তখন আমি ৩৬০০ না দিয়ে ৩৬০১ পোষ্টাল কোড ব্যবহার করে ছিলাম। তাই আপনিও আপনার নিকটস্ত পোষ্ট অফিসের পোষ্টাল কোড ব্যবহার করবে।
বাকি অংশ নিয়ে লিখলাম না। বাকি অংশ গুলো আপনি নিজিই বুঝতে পারবেন।
ধাপ-৫:- নিচের ছবিটি লক্ষ্য করুন্ ছবিটি যে ভাবে দেওয়া আছে ঠিক সেই ভাবেই পূরণ করুন।
how to fill up google adsense application form
ছবির মত করে পূরণ করা হয়ে গেলে Submit Information বাটনে ক্লিক করুন।
ধাপ-৬:- এখন আপনার সকল তথ্য গুলোকে একবারে দেখাবে। আপনাকে শেষ বারের মত চেক করতে হবে কোথাও কোন তথ্য ভুল হয়েছে কিনা। যদি ভুল হয়ে থাকে তাহলে আপনি তা ঠিক করার সুযোগ পাবেন।
how to fill up google adsense application form
ধাপ-৭:- এখন আপনাকে কি করতে হবে আশা করি তা আমাকে আর বলতে হবে না।
এপ্লিকেশন সাবমিন করার ২-৩ ঘন্টা পরে আপনাকে একটি মেইল পাঠানো হবে। সেখানে আপনাকে অস্থায়ী ভাবে এপ্রুখ করা হবে। আপনি এডসেন্স একাউন্টে লগইন করতে পারবেন। সেইখান থেকে সকল কাজ করতে পারবেন। আপনাকে বলা হবে একাউন্টে লগইন করে এড ইউনিট তৈরি করে এড কোড নিয়ে আপনার সাইটে বসাতে(যে সাইটের জন্য এডসেন্স আবেদন করেছেন।)। কোড বসানোর পরে তারা প্রায় ৩-৭ দিনের মত সময় নেয় আপনার এপ্লিকেশন রিভিউ করার জন্য। কিভাবে এড ইউনিট তৈরি করতে হয় এই বিষয় গুলো নিয়ে আমরা আপনাদের কাছে আমাদের পরবর্তী টিউটোরিয়ালে নিয়ে হাজির হবো। সেই পর্যন্ত সুস্থ থাকবেন, ভালো থাকবেন।
ধন্যবাদ সবাইকে।

এই ব্লগটি থেকে জনপ্রিয় পোস্টগুলি

Windows 7 & 8 এ নিন Windows 9 এর স্বাদ !!!

আজ আমি আপনারদেরকে এমন একটা সফটওয়্যার / স্কিন প্যাক এর সাথে পরিচয় করিয়ে দিব, যা আপনাদের সবারই খুব ভাল লাগবে আমি আশা করি । আমরা জানি  Windows 9 আসতে এখনো অনেক বাকি । তাই বলে কি আমরা তার স্বাদ আগে থাকেই পেতেপারি না ? যারা  Windows 7 & 8 ব্যবহার করতে করতে ক্লান্ত তাদের অবশই ভাল লাগবে । এই সফটওয়্যার টিতে Windows 9 এর সব ফিসারই পাবেন । তাহলে এর দেরি কেন, ডাউনলোড করুন আর মজা নিন !!! Windows 9 Skin Pack Here is Windows 9 , hope you like this concept and enjoy it, have fun!  Transform  Windows 8 and 7  to Windows 9 Win8:   Download Win7:  Download যারা ডাউনলোড করতে পারছেন না, তারা নিচের ছবি টি দেখুন । ধন্যবাদ ! 

Nokia XL এর Hands on Review

নকিয়া এনেছে একসাথে তিন মডেলের এন্ড্রয়েড। Nokia X , Nokia X+ এবং  Nokia XL এই তিনটার মধ্যে তুলনামুলক ভাবে ভাল ফিচার ও দাম হল Nokia XL এর। প্রথম বারের মত নির্ধারন করা হয়েছে ১২,৯০০ টাকা। Nokia মুলত এই ফোন গুলোকে সম্পুর্ন এন্ড্রয়েড অপারেটিং সিস্টেম বেসড করে তৈরী করে নি। Android 4.1.2 jelly bean অপারেটিং সিস্টেমের ওপেনসোর্স ভার্সন টি ব্যবহার করেছে। Nokia এই ভার্সন টির কাস্টমাইজড ভার্সন ব্যবহার করেছে Nokia XL এ। তারা এর নাম দিয়েছে Nokia X software platform 1.0 এন্ড্রয়েড ৪.১.২ জেলীবিন এর ওপেনসোর্স ভার্সন টিকে যথেষ্ট কাস্টমাইজ করে এখানে Windows phone ইউজার ইন্টারফেস দেয়া হয়েছে। তাই Nokia XL কে প্রাথমিক ভাবে Windows phone এর ইন্টারফেস এ দেখা যায়। ইউজার ইন্টারফেস Windows phone এর মত হলেও এটি আসলে Android operating system চালিত। এখানে GO Launcher অ্যাপ টি ব্যবহার করে একে Windows phone ইউজার ইন্টারফেস এর বদলে/পাশাপাশি Android এর ইউজার ইন্টারফেস পাওয়া যাবে। আমি ব্যাক্তিগত ভাবে Android operating system এর সাথে খুব বেশি পরিচিত নই। তাই এটি সকল এন্ড্রয়েড ফিচার সাপো...

Suchitra Sen Biography "Bengali Actress"

Suchitra Sen is one of the most beautiful actress in Bengali Cinema. She was born at Pabna, Bangladesh in April 6, 1931 . Her birth name was Rama Dasgupta , which became Suchitra Sen after her marriage. Uttam Kumar and Suchitra Sen pair is thought to be the best pair in Bangla cinema ever. Uttam Kumar, the Mahanayak [Great Hero] died in 1980. Suchitra Sen is still among us, but she does not prefer to come in front of media. Recently, she was ill seriously and was taken to hospital. She died on Friday, January 17th, 2014.   Her childhood was very simple at Pabna. Her father, Karunamoy Dasgupta was a school teacher of a local school. Her mother Indira Devi was a housewife. She married Dibanath Sen , son of one of the leading industrialists of that time Adinath Sen in 1947. After marriage, she came into cinema in 1952 with the film “Shesh Kothay” . But the film was not released. She acted in her second film and first released film “Sharey Chuattar” . This time Uttam...